তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার হরিশচন্দ্রপুর, পরপর বাড়িতে আগুন

0
172
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূলের সাংগঠনিক রদবদল হতেই তেঁতে উঠেছে মালদার হরিশচন্দ্রপুর। পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে মন্ত্রার ভাই এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পরের পর তৃণমূল নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের অনুগামীদের সঙ্গে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব অনেক পুরনো। একাধিকবার দুই নেতার অনুগামীরা সংঘর্ষে জড়িয়েছে। সম্প্রতি হরিশচন্দ্রপুর ১-র ব্লক তৃণমূল সভাপতি পদ খুইয়েছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান।
জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মোশারফ হোসেন। যুব তৃণমূল সভাপতির পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।