গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি পরিবারের, রিপোর্ট চাইল কমিশন

    তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি পরিবারের, রিপোর্ট চাইল কমিশন

    0
    114

    ভাটপাড়ায় খুনের ঘটনায় যখন তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ করছে, তখন নিহতের পরিবার তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে। মৃত অশোক সাউয়ের ভাই প্রদীপ কুমার সাউ দাবি করেছেন অভিযুক্তরা তৃণমূল কর্মী।

    তিনি অভিযুক্তদের এক এক করে নামও বলেছেন। প্রদীপ কুমার সাউয়ের অভিযোগ বেআইনি কাজকর্মে বাধা দেওয়াতেই তাঁর দাদাকে খুন করা হয়েছে। এলাকার তৃণমূল নেতা সব জানে বলেও অভিযোগ করেছেন প্রদীপ সাউ। নাম না করে তৃণমূল বিধায়কে নিশানা করেছেন তিনি। এর আগেও অশোক সাউয়ের ওপর হামলা হয়েছিল বলে অভিযোগ। আরও বলেছেন পুলিশ সব জেনেও কোনও পদক্ষেপ করেনা। এদিকে নৈহাটিতে ভোটের মধ্যে ভাটপাড়ায় তৃণমূল নেতার খুনের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নৈহাটিতে ভোটগ্রহণের মধ্যেই লাগোয়া ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনারও রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

    যদিও বিজেপি কর্মীদের ঘরবন্দি করে রাখা এবং সিতাইয়ে ইভিএমে টেপ লাগিযে দেওয়ার অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের পরিস্থিতি জানতে সিইওকে ফোন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

    ছবি  সৌজন্যে : নিজস্ব