মোদীকে পাঁচ প্রশ্ন তৃণমূলের

0
70
ছবি সৌজন্যে : এক্স
বঙ্গ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃণমূলের তরফে ৫ প্রশ্ন করে উত্তর চাওয়া হয়েছে। বিজেপির ৯৪ জন সাংসদের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা। মন্ত্রিসভার ১৯ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ। সংবিধান সংশোধনী বিল নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে।
পাশাপাশি এসআইআর নিয়ে বলা হয়েছে যদি ২০২৪-র লোকসভা ভোটের তালিকায় এসআইআর করাতে হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতায় কিসের জোরে রয়েছেন। একইসঙ্গে বলা হয়েছে দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা বলে কিছু নেই, উত্তর যদি হ্যা হলে বাংলায় লেখা জাতীয় সঙ্গীত, জাতীয় গান গাওয়ার পর কিভাবে নিজেকে বলেন দেশভক্ত।
প্রধানমন্ত্রীর কথায় বিকশিত বাংলা ছাড়া, বিকশিত ভারত নয়। তাহলে কেন বাঙালিদের হয়রানি করা হচ্ছে। দেশ থেকে তাড়ানো হচ্ছে। বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে করা প্রশ্নে বলা হয়েছে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১.৯৩ লাখ কোটি টাকা। কেন জলশক্তি মন্ত্রক টাকা আটকাচ্ছে। এটা কি প্রকাশ্য রাজনৈতিক প্রতিহিংসা নয়।