
রাজ্যে দলবদল, ক্রস ভোটিংয়ের আমদানি করেছে তৃণমূল। রাজ্যসভার নির্বাচনে পশ্চিমবঙ্গের ৫ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিনে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি তৃণমূলের রাজত্বে ১৫ বছরে অন্যদলের অন্তত ৬০ জন বিধায়ককে দলবদল করিয়েছে। কিন্তু তারপরেও দলত্যাগ বিরোধী আইনে কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর দাবি রাজ্যসভার নির্বাচনে প্রথম তৃণমূলই ক্রস ভোটিংয়ের আমদানি করেছিল। ইমানি বিশ্বাস, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, চাঁদ মহম্মদদের ভোট ক্রস করিয়ে প্রথমবার তৃণমূল কংগ্রেস ক্রস ভোটিংয়ের আমদানি করেছিল।
রাজ্যের বিরোধী দলনেতার দাবি বিজেপি চাইলে আরও একটি নমিনেশন দিতে পারতেন। তাঁর দাবি তৃণমূল কংগ্রেসের অনেকেই ক্রস ভোটিং করতেন।








