
মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনে এসপিকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুলাল ঘোষের নিরাপত্তা তুলে অপদার্থতা বলে যখন মুখ্যমন্ত্রী এসপিকে কাঠগড়ায় তুলেছেন তখন রাজ্যের বিরোধী দলনেতার দাবি এরাজ্যে শুধু সাধারণ মানুষ, বিজেপিই নয়, তৃণমূল নেতা কর্মীদেরও কোনও নিরাপত্তা নেই।
মালদার ঘটনা নিয়ে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যটা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। আর পুলিশের কাজ তৃণমূলকে তুষ্ট করা, টাকা তোলা, আর যত নোংরা কাজ আছে করা। সেজন্যই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও।
মালদায় গুলিকাণ্ডের ছবি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন বছর নতুন হতে পারে, কিন্তু হিংসার মডেল নতুন নয়। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত দুষ্কৃতীদের কাছে এখন তৃণমূলের নেতারাও নিরাপদে নেই।








