দিঘার রথযাত্রা করে ভোটের আশায় তৃণমূল : দিলীপ 

0
171
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও কাজ নেই। না উন্নয়ন করার, না কোনও সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে ২৬-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে।
পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিঘার রথযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার কার্যত বাড়াবাড়ি করছে বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল ছাড়া আগে হয়নি।মমতা বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে এটা করে ভোট পেয়ে যাবেন। কিন্তু তাঁর খুব সন্দেহ আছে। এই প্রসঙ্গে কালীগঞ্জের প্রসঙ্গ টেনে বিজেপি নেতার খোঁচা, প্রশাসন সব জায়গায় চুরমার হয়ে গেছে।
পুলিশ-প্রশাসনের কোথাও উপস্থিতি দেখা যায় না। কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিশ দুর্নীতিগ্রস্থ। বাংলা দুর্বৃত্তদের হাতে। দিলীপের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ললিপপ দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন।