
বিজেপি শাসিত অনেক রাজ্যই উন্নতির পথে এগিয়ে চলেছে, কিন্তু তণমূল কংগ্রেসের নির্মম সরকার পশ্চিমবঙ্গকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। হলদিয়া শিল্পাঞ্চনে দাঁড়িয়ে কর্মসংস্থান নিয়ে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন অবনমনের নতুন প্যারামিটার তৈরি করেছে তৃণমূল। বাংলার এই পরিস্থিতির অবস্থা মেদিনীপুর, তমলুক, হলদিয়ার থেকে কে বেশি জানে। যে হলদিয়া শিল্পাঞ্চল একসময় দেশের মানুষকে কাজ দিত সেখানে একের পর এক তালা ঝুলেছে। তারজন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার।
তিনি বলেছেন কারখানা, বিনিয়োগ ভয়ে নয়, ভরসায় চলে। সিন্ডিকেটের গুন্ডারাজ, কাটমানি ও কমিশন ছাড়া কিছু চলে না। কারখানাতেও সিন্ডিকেটের গুন্ডারাজ, ভয় দেখানো চলছে।





