তৃণমূল মরা খোঁজার দল, তোপ বিজেপির, পাল্টা তৃণমূল

0
177
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর আতঙ্কে যুবকের আত্মহত্যার অভিযোগ ঘিরে উত্তপ্ত উস্তি। দেহ রেখে থানার সামনে বিক্ষোভচলে। এই পরিস্থিতিতে তৃণমূলকে মরা খোঁজার দল বলে আক্রমণ করেছেন রাজ্যসভায় মনোনীত বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
শকুনের মত আচরণ বলে আক্রমণ করে রাহুল সিনহা বলেছেন তৃণমূল মরা খুঁজে বেড়ায় কোনটাতে এসআইআর-র স্টিকার লাগানো যায়। অথচ আনন্দপুরে এত মানুষের মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রীকে দেখা যায়। না। পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।
তাতে লেখা হয়েছে বিজেপি গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বাংলা এই ট্র্যাজেডি ভুলবে না। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তৃণমূল প্রতিটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাবে।