মোদীর বিরুদ্ধে ফের কমিশনে তৃণমূল 

0
232
Trinamool is again in commission against Modi
Trinamool is again in commission against Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠিটি দিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বলেছেন, চিঠিতে নির্বাচন কমিশনকে তাঁরা জানিয়েছেন, লাগাতার আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি। প্রধানমন্ত্রী ভোট চলাকালীন আর্থিক প্রকল্পের ঘোষণা করেছেন। যা তাঁর করা উচিত নয়। দেওয়ানি বিধি, সিএএ নিয়ে বিরোধীদের বারবার নিশানা করছেন তিনি। ফলে মডেল কোড অফ কনডাক্ট কার্যত মোদি কোড অফ কনডাক্ট হয়ে উঠেছে। কমিশনের দায়িত্ব এটা বন্ধ করা। প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নোটিস দেওয়া উচিত তাদের। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কমিশনকে আগেও একাধিকবার চিঠি দিয়েছে। কিন্তু তার কোনও সদুত্তর মেলেনি। ভোটের নির্ঘন্ট শুরুর পর থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।