
চাকরি দুর্নীতি শুধু হাজার হাজার পরিবারকে পথে বসিয়েছে তা নয়, পুরো শিক্ষা ব্যবস্থাকেই বরবাদ করেছে তৃণমূল। আলিপুরের সভা থেকে চাকরি দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬-র এসএসসি-র পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতির সবথেকে খারাপ প্রভাব পড়েছে যুব সম্প্রদায়ের ওপর। গরিব এবং মধ্যবিত্তরা এর ফল ভোগ করে। কীভাবে চাকদিক থেকে বরবাদ করে দেওয়া যায়, সেটা শিক্ষক নিয়োগে দুর্নীতিতে স্পষ্ট। তৃণমূলের শাসনে হাজার হাজার শিক্ষকদের শুধু ভবিষ্যত নষ্ট নয়, পুরো পরিবার, সন্তানদেরও শেষ করে গিয়েছে। তৃণমল সরকার এরাজ্যের ছেলেমেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে। এটা শুধু কয়েক হাজার শিক্ষকদের জীবন নিয়ে খেলার বিষয় নয়, রাজ্যের পুরো শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। শিক্ষকদের ওপর লক্ষ লক্ষ শিশু নির্ভরশীল।
তৃণমূলের নেতারা এত বড় পাপ করার পরেও নিজেদের দোষ স্বীকার করে না। উল্টে আদালতকেই দোষী বলছে।







