তৃণমূল রোহিঙ্গা অনুপ্রবেশে মদত দিয়ে বাংলাকে অপমান করছে : শমীক

0
197
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল রোহিঙ্গা অনুপ্রবেশে মদত দিয়ে পশ্চিমবঙ্গকে অপমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপি সভাপতির বলেছেন, ধর্মতলার সমাবেশে বিদ্যুৎ ও জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী, কিন্তু তিনি মানেননি যে সেটি আদালতের নির্দেশে হয়েছে। শমীকের কথায়, যেখানে বিজেপির সরকার রয়েছে, সেখানে হাইকোর্টের নির্দেশ মানা হয়। ধর্মতলায় একটি লাইন থেকে যেভাবে অবৈধভাবে বিদ্যুৎ ছড়ানো হয়েছিল, সেইজন্যই সংযোগ কাটা হয়েছে। সেখানে থেমে না থেকে তৃণমূলের বিরুদ্ধে আরও আক্রমণ শানান তিনি। বলেছেন, তৃণমূল কংগ্রেস বাংলা ভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি বঙ্কিমচন্দ্র ও বন্দেমাতরমকে অপমান করছে। পশ্চিমবঙ্গের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এমনকী দেশভাগের সময় যাঁরা পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন, সেই হিন্দু সাংসদদের অবদানও লুপ্ত করার চেষ্টা করছে তৃণমূল।