
মারছে তৃণমূল, মরছেও তণমূল। হাওড়ার বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি চালানোর ঘটনায় এভাবেই খোঁচা দিয়েছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপির সভাপতি বলেছেন দুষ্কৃতীরা মনে করছে তৃণমূল সরকারই তাদের সরকার। আর সরকার নিজেই সার্টিফিকেট দিয়ে প্রমাণ করছে দুষ্কৃতীদের পাশে রয়েছে। শমীক ভট্টাচার্য-র কথায় তৃণমলের একটাই উদ্দেশ্য, বুথে লিড। ঘোষিত দর্শন জো জিতা ওহ সিকন্দর। তিনি আরও বলেছেন অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারকে গালি দিলেও কোনও ব্যবস্থাই নেওয়া হল না।
সর্বোচ্চ পুলিশকর্তা চেষ্টা করেও কিছু করতে পারেন নি। উল্টে যাঁকে গালি দেওয়া হয়েছে সেই পুলিশকর্তাকেই পানিশমেন্ট পোস্টিং-এ পাঠানো হয়েছে। এর মানে অনুব্রত মণ্ডল যা করেছিলেন, তা দলেরই কর্মসূচি।
