গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home West Burdwan দোকানে তালা মারায় অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা 

    দোকানে তালা মারায় অভিযুক্ত তৃণমূলের শ্রমিক নেতা 

    0
    332
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালির বিরুদ্ধে। এই ঘটনায় ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ে।
    জানা গিয়েছে, ২০১৬ সালে আসানসোল পুরনিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। কিন্ত সেই দোকান যখন খুলতে যায় অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয়।রাজু আলুওয়ালিয়া দোকানে তালা মেরে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পুরনিগম অভিযোগ জানায়। এরপর আসানসোল পুরনিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। নিত্যানন্দ রায় বলেন আসানসোল  পুরনিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারেননি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া।তার অভিযোগ আসানসোল পুরনিগমের গোডাউন করবে বলা হয়েছিল।
    কিন্ত ২০১৬ সালে লিজ নেওয়া সেখানে কিভাবে দোকান করা হচ্ছে, এর তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, তৃণমূল দখলদারির রাজীনীতি করে।