গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত তৃণমূল নেতার পুলিশ হেফাজত

    স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত তৃণমূল নেতার পুলিশ হেফাজত

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের ব্লক সভাপতি সজল সরকারের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে।
    স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনের অভিযোগে বুধবার শিলিগুড়ি থেকে সজলকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। সেখানে সরকারি আইনজীবীর তরফে দাবি করা হয়েছে ২৮ অক্টোবর নিউটাউনের ফ্ল্যাটে স্বপন কামিলাকে মারধরের সময় অভিযুক্ত তৃণমূল নেতা সজল সরকার উপস্থিত ছিলেন। স্বপন কামিলাকে মারধরের ভিডিও তুলছিলেন অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি। আগেই রাজু এবং বিডিও-র বন্ধু ঠিকাদার তুফানকে গ্রেফতার করে পুলিশ। রাজুর মোবাইলে মারধরের ভিডিও পান তদন্তকারী অফিসাররা। সেই ফুটেজে আরও ৬ জনের সঙ্গে সজল সরকারও ছিলেন। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনও ছিলেন।
    এছাড়াও অপহরণ এবং খনের দিন সজল সরকারের মোবাইল টাওয়ার লোকেশন নিউটাউনেই ছিল। এরপরেই সজল সরকারকে গ্রেফতার করে পুলিশ।