
ভোটের পরেই বিজেপি নেতা কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, পরে বেপাত্তা শিবপুরের সেই গুপ্ত প্রাসদের মালিক তৃণমূল নেতা শামিম আহমেদ ও তাঁর দুই শাগরেদকে মুম্বই থেকে গ্রফতার করল পুলিশ।
ভোট পরবর্তী হিংসা সহ একাধিক মামলায় নাম রয়েছে হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামিম বানুর স্বামী শামিম আহমেদের। সেই মামলার তদন্তে কিছুদিন আগে শামিমের জীর্ণ আবাসনের ভিতরে ঢুকতেই হতবাক হয়ে যান তদন্তকারী অফিসাররা। একটি গোপন সিঁড়ি ব্যবহার করে দোতলার ঘরে নামতেই আলিশান প্রাসাদের হদিশ পায় পুলিশ। তাতে দামি আসবাবপত্র থেকে জিনিসপত্রে ঠাসা। ৭ তারিখে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শিবপুরের ত্রাস শামিম।
তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল শিবপুর থানার পুলিশ। এরপরেই মুম্বইয়ের দেবনাড়ের আবাসন থেকে শামিম আহমেদ, তাঁর দুই শাগরেদ জামিল আখতার এবং ক্রান্তিকেও গ্রেফতার করা হয়েছে।








