গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia নাবালিকাকে যৌন নিগ্রহ, গ্রেফতার তৃণমূল নেতা 

    নাবালিকাকে যৌন নিগ্রহ, গ্রেফতার তৃণমূল নেতা 

    0
    216
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার চাপড়ায়।
    নির্যাতিতা’র পরিবারের অভিযোগ, রবিবার সকাল ১০টা নাগাদ বছর পঞ্চাশের ওই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসেছিলেন। বাড়ির সামনে একা একা খেলা করছিল মেয়েটি। তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত। সেখানেই মেয়েটিকে যৌন নিগ্রহ করে। পরিবারের তরফে চাপড়া থানায় অভিযোগ দায়ের হয়। তার পরেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তবে তৃণমূলের কেউ এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। ওই ব্লকের তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্মের সংক্ষিপ্ত মন্তব্য, এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।
    তবে এই রকমের অন্যায় যদি কেউ করে থাকে, তার যেন চরম শাস্তি হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।