
তৃণমূল আমলে এক মহিলাকে খুনের হুমকি, ভয় দেখানো, জমি কেড়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা দেবাশিস চৌধুরি, ওরফে মুনমুন-কে।
শনিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের স্ত্রী নমিতা চৌধুরি খড়্গপুরের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস চৌধুরি ওরফে মুনমুন এলাকায় যথেষ্ঠ প্রভাবশালী। তৃণমূলের জেলা সভাপতি পদেও রয়েছেন তিনি। ক্ষমতায় থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, বিরোধীদের মারধর, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ উঠেছিল। এদিকে, দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতে কাটমানি ও তোলাবাজির অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দারা রবিন জানা নামের ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনা ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন।
অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টায় মালদার গাজোলে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা- সুরজিৎ সাহাকে।
