
শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগে পর্ণশ্রীর এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অঞ্জন দাস নামে ওই তৃণমূল নেতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী।
২০২০ সালে পুরনো একটি মামলায় অঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্ত্রী সংহিতা কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পালাবদলের পর পুরবোড ভেঙে দেওয়ায় পদ হারিয়েছিলেন সংহিতা। তাঁর স্বামী অঞ্জনও একসময় তৃণমূল কাউন্সিলর ছিলেন। ভোটে ভরাডুবি হলেও কালীঘাট শিবিরেই ছিলেন দম্পতি।
রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্ত ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই অঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ২০২০ সালে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে অঞ্জন দাসকে।
