
তৃণমূল কাউন্সিলরের স্বামী ও তাঁর অনুগামীদের কোপে রক্তাক্ত তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে বউবাজারের কলুটোলা।
বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় এই হামলা বলে অভিযোগ। শরিক আমান নামে তৃণমূলের হকার ইউনিয়নের নেতাকে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ও তাঁর অনুমাগামীরা কোপায় বলে অভিযোগ। জানা গিয়েছে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বেআইনি কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে সরব হয়েছিল শরিক। তা নিয়েই ঝামেলা। ভিডিও পোস্ট করার পর থেকেই একাধিকবার হুমকি পাচ্ছিলেন বলে দাবি শরিকের। অভিযোগ শনিবার সন্ধেয় কাউন্সিলরের স্বামী তাঁদের অনুগামী নিয়ে শরিকের ওপর চড়াও হন।
রড দিয়ে বেধড়ক মারধরের পর চপার দিয়ে কোপানো হয়। তৃণমূলে অন্তদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
