
আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ায় তৃণমূল নেতাকে জুতোপেটা করল গ্রামবাসীরা। পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুর পঞ্চায়েতের তণমূল সদস্য অনন্ত হালদারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশের সামনেই স্থানীয়রা অনন্তকে ঘিরে ধরে মারধর এমনকি জতোপেটা করেন। তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাস, উপপ্রধান ও অন্যান্য সদস্যের ওপরে চড়াও হয়ে গণধোলাই দিয়েছেন উত্তেজিত জনতা। এদিকে ২০১৮-য় বিজেপি নেতা মনোজিৎ গুঁইয়ের বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে হুগলির ধনেখালির পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ হানিফ সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের বিরুদ্ধে আরও অভিযোগ হুমকি দিয়ে মনোজিতের থেকে টাকা, গয়নাও হাতিয়ে নিয়েছে।
