
এবার বেল্ট খুলে পুলিশ পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। মালদার চাঁচলে ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে।
জানা গিয়েছে চাঁচলে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলাকালীন সেখানে দলবল নিয়ে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত দাস। কোমরের বেল্ট খুলে এলোপাথাড়ি চালাতে থাকেন। অভিযোগ সেই সময় এএসআই সমীর সিনহা ঘটনাস্থলে গেলে তাঁকেও বেল্ট দিয়ে মারা হয় বলে অভিযোগ। এমনকি কয়েকজন পাথর নিয়ে তাঁর দিকে তেড়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত জয়ন্ত দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।









