ধর্মতলায় কেন সভা, কোর্ট প্রশ্ন তুলতেই ব্যাখ্যা তৃণমূল নেত্রীর

0
112
ছবি সৌজন্যে : নিজস্ব

৩৩ বছর ধরে একই জায়গায় একুশের সভা কেন হয়। হাইকোর্টের প্রশ্নে সভাস্থল পরিদর্শন করতে এসে তারই ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্ট একুশের সভাস্থল নিয়ে প্রশ্ন তুলতেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কেন সভা করেন সেকথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেছেন এই জায়গায় ভোটাধিকার প্রয়োগে সচিত্র পরিচয়পত্র-র দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে অনেকে প্রাণ হারিয়েছিলেন, রক্তে ভেসে গিয়েছিল এই এলাকা। ধর্মতলায় একুশের সভা নিয়ে শর্ত বেধে দিয়েছে হাইকোর্ট। যানজট এড়াতে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী বছর থেকে শহিদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা তাও ভাবতে বলেছেন। সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যখন অন্যরা পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করে তখন আপত্তি কোথায় থাকে।

তৃণমূলের বছরে একটাই প্রোগ্রাম শহিদ স্মরণে এখানে হয়। তা নিয়েও আপত্তি তুলছে। তৃণমূলকে দেখে ওদেরকে প্রোগ্রাম করতে হয়। কই তৃণমূল তো তাদের দেখে প্রোগ্রাম করে না। তৃণমূলের থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।