বধূকে মাটিতে ফেলে মার দেগঙ্গার তৃণমূল নেতার

0
111
ছবি সৌজন্যে : নিজস্ব

টোটো থেকে টেনে হিঁচড়ে বধূকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমল নেতা তথা উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় চড়-থাপ্পড়-কিল-ঘুষি মারধরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

রক্তাক্ত অবস্থায় মহিলাকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত মহিলা সাবিনা খাতুনের দাবি খেজুরডাঙার বাসিন্দা শেখ সজীব নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর অভিযোগ বছর দুই আগে এক মহিলার সঙ্গে অন্যত্র চলে গিয়েছেন তাঁর স্বামী। এরপর থেকে নিজে কাজ করে ৫ বছরের ছেলেকে মানুষ করছেন। সাবিনার আরও অভিযোগ স্বামী ছেড়ে চলে যাওয়ার পর শ্বশুর, শাশুড়ি, ননদ তার ওপর অত্যাচার শুরু করে।

তারই অভিযোগ জানাতে টোটোয় করে থানায় যাচ্ছিলেন। খবর পেয়ে পথ আটকায় ননদ ও তাঁর স্বামী। অভিযোগ, এরপর টোটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন ননদের স্বামী তৃণমূল উপপ্রধানের ভাই মাসুম রেজা চৌধুরি।