গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs বিজেপি নেতাদের গাছে বাঁধার নিদান হাড়োয়ার তৃণমূল নেতার

    বিজেপি নেতাদের গাছে বাঁধার নিদান হাড়োয়ার তৃণমূল নেতার

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বৈধ ভোটারদের একজনেরও নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন হাড়োয়ার তৃণমূল নেতা। হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা এর আগে বিজেপি নেতাদের উল্টো করে ঝুলিয়ে মারের দাওয়াই বাতলেছিলেন।
    হুমকি দিয়ে বলেছিলেন এসআইআর নিয়ে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করতে গেলে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে। বুধবার বসিরহাটের হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে এসআইআর সহায়তা কেন্দ্র থেকে আব্দুল খালেক মোল্লা বলেছেন বৈধ ভোটারদের বিজেপি যদি চক্রান্ত করে বাদ দেয় তাহলে হাড়োয়া জুড়ে বিজেপি নেতারা আরা ঘরে ঢুকতে পারবেন না। সবাইকে গাছে বাঁধা হবে।
    তাঁর দড়ি কেনা রয়েছে। গাছে ভালো করে পেঁচিয়ে পাবলিককে দিয়ে ঘিরে রাখার দাওয়াই দিয়েছেন আব্দুল খালেক মোল্লা।