গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Birbhum আড্ডার মধ্যেই নানুরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন

    আড্ডার মধ্যেই নানুরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন

    0
    330
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আড্ডার মধ্যেই তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় শোরগোল পড়েছে বীরভূমের নানুরে। আহত হয়েছেন আরও ৫ জন।
    তাঁদেরও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে নানুরের তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দার ওরফে দোদন শুক্রবার রাতে নানুরের থুপসড়া অঞ্চলের পাতিছাড়া গ্রামে নাটমন্দিরে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই একদল দুষ্কৃতী লোহার রড, শাবল নিয়ে নির্বিচারে হামলা চালায়। রাসবিহারী সর্দারকে মাটিতে ফেলে কোপানো হয়। তাঁকে বাঁচাতে গেলে আরও ৫ জন গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতা সহ ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বছর ৫০-র রাসবিহারী সর্দারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ।
    এলাকার সিসিটিভি ফুটেজ এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ।