গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Burdwan উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে পুকুরে ফেলল তৃণমূল নেতা

    উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মেরে পুকুরে ফেলল তৃণমূল নেতা

    0
    635
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে।বর্ধমানের খন্ডঘোষের ঘটনায় শোরগোল পড়েছে।
    জানা গিয়েছে সম্পত্তি সংক্রান্ত বিবাদে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাবা দীপক অধিকারীর দোকানে হামলার অভিযোগ ওঠে তৃণমূল অঞ্চল সভাপতি শেখ সাহাদ আলি ওরফে লকাই ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। খণ্ডঘোষ থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারী বলেছেন পার্টি অফিস থেকে কিছু লোক এসে বাবার দোকান বন্ধ করতে বলেন। তিনি কারণ জিজ্ঞাসা করতেই তাঁকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
    বিজেপির দাবি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাবা বিজেপি যুবমোর্চার কর্মসূচিতে যোগ দেওয়ায় হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের দাবি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দিতে চাইছে বিজেপি।