গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ৫ বিধানসভা কেন্দ্র ছুঁলেন তৃণমূল নেত্রী মমতা 

    ৫ বিধানসভা কেন্দ্র ছুঁলেন তৃণমূল নেত্রী মমতা 

    0
    11
    ছবি সৌজন্যে :ফেসবুক
    শেষলগ্নে একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও স্কুটি চেপে আবার কখনও বা পায়ে হেঁটে ৫ বিধানসভা কেন্দ্র ছুঁয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
    সোমবার বিকেলে সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে তৃণমূলের মেগা মিছিল। মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে রয়েছেন দলের সাংসদ, বিধায়ক-সহ হাজার হাজার কর্মী-সমর্থক। মিছিলে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হয়েছে। এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি হাঁটছেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা।
    রয়েছেন স্থানীয় নেতানেত্রীরাও। একাধিক বিধানসভা কেন্দ্র ছুঁয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে মহামিছিল শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।