গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum প্রাণনাশের আশঙ্কায় নওদা-কঙ্কালিতলার তৃণমূল নেতা

    প্রাণনাশের আশঙ্কায় নওদা-কঙ্কালিতলার তৃণমূল নেতা

    0
    364
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদায় তৃণমূল নেতাকে খুনের মধ্যেই মুর্শিদাবাদের নওদা এবং বীরভূমের কঙ্কালিতলায় দুই তৃণমূল নেতাও প্রাণনাশের হুমকি পেয়েছেন। নওদার মধুপুরে পঞ্চায়েত সদস্য মণিরুল ইসলামের বাড়ির সামনে হুমকি পোস্টার দেওয়া হয়েছে।
    বাড়ির সামনে বুলেট, আগ্নেয়াস্ত্রর সঙ্গে নেতার ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে। রেখে দেওয়া হয়েছে গুলি, থান, ধূপকাঠি, সাবান সহ অন্ত্যেষ্টি ক্রিয়ার সামগ্রী। তৃণমূল নেতা মণিরুল এবং জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এদিকে বীরভূমের কঙ্কালিতলার পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন উপপ্রধান মামন শেখ। ২ তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান।
    পঞ্চায়েত অফিসে ঢুকতে না দেওয়ারও অভিযোগও করেছেন মামন শেখ। যদিও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজির দাবি করেছেন মামন শেখ পঞ্চায়েত দুর্নীতির সঙ্গে যুক্ত তাই তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না।