
এবার দিনহাটায় তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় শোরগোল পড়েছে। মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বেরোতেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজতর।
মুখে গুলি লেগেছে মিঠুন রাজভরের। ঘটনার পর থেকেই কোচবিহারের দিনহাটায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে। রাত প্রায় ৯টা নাগাদ মিঠুন রাজভর বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই দুষ্কৃতীরা হঠাৎ করেই গুলি চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুক্ষণ টানা গুলির শব্দ শুনতে পেয়েছেন। স্থানীয়রা চলে এলে মিঠুনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থার অবনতি হলে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।







