গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন

    ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন

    0
    280
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চাঞ্চল্যকর ঘটনা, ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি করা হয়।
    সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপর হাঁসুয়া দিয়ে কোপানো হয় রাজ্জাককে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন রাজ্জাক। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে চালতাবেড়িয়া ও পাশ্বতী এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে নামে তৃণমূল সমর্থকেরার। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা অবশ্য এই ঘটনার জন্য অভিযোগের আঙুল তুলেছেন আইএসএফের দিকে। তাঁর অভিযোগ, রাজ্জাক দুটি মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন।
    সেই সময় পরিকল্পিতভাবে খুন করা হয় তাঁকে। এই ঘটনার পিছনে আইএসএফ-এর আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে।