
মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলিতে সাহায্য করে সাসপেন্ড মালদার মানিকচকের তৃণমূল নেতা ও শিক্ষক সানওয়ার আলি পারভেজ। মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুলের শিক্ষককে সাসপেন্ড করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
পরীক্ষা চলাকালীনই পরীক্ষার্থীকে সাহায্য করার অভিযোগ তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। বেআইনিভাবে পরীক্ষার হলে ঢুকে পড়েন সানওয়ার আলি পারভেজ। মাধ্যমিক বোর্ডের সিল দেওয়া সাদা পাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে প্রশ্নের উত্তরও বলে দেন, সাসপেন্ড করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক চলাকালীন পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের হাতেই মোবাইল ফোন! বাধা দিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ স্কুল পরিদর্শকের। প্রধান শিক্ষক-সহ 8 শিক্ষক-শিক্ষাকর্মীকে সাসপেন্ড করেছে পর্ষদ।









