ইন্দাসের বিজেপি বিধায়ককে ‘লাঠি’ হুমকি তৃণমূল নেতার

0
488
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল কর্মীরা লাঠি ধরা ভুলে যায়নি, শুধু বারণ আছে। এসআইআর নিয়ে বিজেপি বিধায়ককে হুমকি দিয়েছেন ইন্দাসের তৃণমূল নেতা।
শেখ হামিদ নামে ওই তৃণমূল নেতা বাঁকুড়ার ইন্দাসের তৃণমূলের ব্লক সভাপতি। কুশমুড়ি বাজারের সভা থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার উদ্দেশ্যে তিনি বলেছেন ধমকাবেন না, চমকাবেন না। একবার রাশটা ছেড়ে দিলে দলের ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। যদি লাঠি ধরতে বলেন তবে তাঁর গাড়ি আস্ত থাকবে না। টিকিও খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের অভিযোগ টোটোয় চড়ে এসআইআর নিয়ে প্রচারের সময় হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক নির্মল ধাড়া।
বিজেপি বিধায়ক নির্মল ধাড়া পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইট মারলে পাটকেল খেতে হবে।