
আবাসের ঘর দিতে কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলকে টাকা মারা কোম্পানি বলে আক্রমণ করেছেন।
তিনি জানিয়েছেন যিনি কাটমানি চাইছেন তিনি মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি কাশিমনগর গ্রাম পঞ্চেয়েতের বুথ সভাপতি নীলিমা দাস। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন তৃণমূল নেতা নেত্রীরা এখন গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন।
এদিকে ভিডিও সামনে আসতে অভিযুক্ত বুথ সভাপতি বলেছেন তিনি প্রথমবার বুথ সভাপতি হয়েছেন। কোথায় কি করতে হয় তাই তাঁর জানা নেই।
