গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia স্ত্রীকে ডিভোর্সি দেখিয়ে রেশন ডিলার করার আবেদন তৃণমূল নেতার

    স্ত্রীকে ডিভোর্সি দেখিয়ে রেশন ডিলার করার আবেদন তৃণমূল নেতার

    0
    228
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিবাহবিচ্ছেদের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে রেশন ডিলারের আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

    নদীয়ার শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত এলাকায় ধনঞ্জয় মণি নামে এক ব্যক্তি রেশন দোকান ছিল। কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। নতুন করে রেশন ডিলারের জন্য খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি বেরোয়। অভিযোগ সেখানে স্ত্রীকে ডিভোর্সি দেখিয়ে আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রূপম মান্নার বিরুদ্ধে।

    তৃণমূল নেতা রূপমের স্ত্রী দীপিকা মান্নাও ডিভোর্সি দেখিয়ে রেশন ডিলারশিপের আবেদন করেন। অথচ সবটাই ভুয়ো। স্বামী স্ত্রী হিসেবে দুজনেই চুটিয়ে সংসার করছেন বলে অভিযোগ করেছেন মৃত ধনঞ্জয় মণির ছেলে।