গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল নেতারাই ফর্ম নিচ্ছেন: শুভেন্দু

    মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল নেতারাই ফর্ম নিচ্ছেন: শুভেন্দু

    0
    86
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসআইআর নিয়ে তৃণমূল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ একদিকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অন্যদিকে তৃণমূল নেতারা নিজেরাই এনুমারেশন ফর্ম নিচ্ছেন।
    এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনুমারেশন ফর্ম নিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ কথা রাজ্যের মানুষকে এসআইরের সঙ্গে এনআরসিকে গুলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে বিএলওদের কাছ থেকে ফর্ম নিচ্ছেন। এটাই আসল দ্বিচারিতা। শুভেন্দু অধিকারী আরও বলেছেন তৃণমূল নেত্রীদের মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায় সহ একাধিক তৃণমূল নেতা ইতিমধ্যেই এসআইআর-র এনুমারেশন ফর্ম নিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজেও এই ফর্ম নেওয়ার কথা স্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজেই লিখেছেন যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম ফিলাপ করছেন, ততক্ষণ তিনিও ফর্ম ফিলাপ করবেন না।
    কিন্তু তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাঁর অভিযোগ তৃণমূল চায় অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থেকে যাক।