গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Bankura তোলাবাজি-হামলা, জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতা

    তোলাবাজি-হামলা, জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতা

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তোলাবাজি, সিন্ডিকেট, হুমকি, মারধরের অভিযোগে রাজ্যের দিকে দিকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূলের নেতা এবং ঘনিষ্ঠেরা। কোথাও কাউন্সিলর, কোথাও আবার ব্লক, অঞ্চল সভাপতি।

    তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানদার থেকে তোলাবাজির অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতেও শেখ শাহজাহান ঘনিষ্ঠ শ্রীদাম হাউলিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ সভাপতি শ্রীদামের বিরুদ্ধে দাঙ্গা, মারধর, খুনের চেষ্টা, নারী নির্যাতন, ভেড়ি দখল এবং সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ডাকাতির পরিকল্পনায় যোগসাজশের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়ার জেলার সহ সভাপতি সূরজ বক্সকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের প্রভাবশালী তৃণমূল নেতা আহমেদ হোসেন শেখকে। পুরনো মামলায় জামিন নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন আহমেদ হোসেন শেখ। অশোকনগরে ওসির ওপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শেখ ইনজামুলকে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা মণি গাজিকে। অভিযুক্ত মণি গুমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী।

    অন্যদিকে ২০২১-এ ভোটপরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে স্বরূপনগরে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ করকে। অণ্ডালেও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েত প্রধান রামচরিত পাসোয়ানকে।