
তোলাবাজির অভিযোগে রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। পালাবদলের পর অভিযোগ দায়ের হতেই কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নৌশাদ আলম।
মঙ্গলবার কাশ্মীর থেকে ফেরার সময় হাওড়া স্টেশনে নামতেই নৌশাদকে গ্রেফতার করে পুলিশ। ২০২১-এ ভোেট পরবর্তী হিংসার অভিযোগে বীরভূমের তৃণমূল নেতা সাধন মণ্ডল সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের সাংরার তৃণমূল অঞ্চল সভাপতি সাধনের বিরুদ্ধে ভোেট পরবর্তী হিংসা, মারধর হুমকির একাধিক অভিযোগ রয়েছে। এদিকে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি খাওয়ার অভিযোগে নদিয়ার ভীমপুরে তৃণমূলের প্রাক্তন প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে মাস পিটিশন দিয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে তোলাবাজির অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে বেপাত্তা মালদার ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। যদিও কাউন্সিলের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। তাঁর দাবি আগে পুলিশ তদন্ত করে দেখুক।
অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নিক প্রশাসন। সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সবকা হিসেবও চলবে। দিকে দিকে তৃণমূল নেতাদের গ্রেফতারিতে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।








