তরুণীকে ধর্ষণ, জামিন খারিজ তৃণমূল নেতার 

0
108
ছবি সৌজন্যে : নিজস্ব

তরুণীকে লাগাতার ধর্ষনে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের জামিনের আবেদন খারিজ  করেছে বীরভূম জেলা জজ কোর্ট।

অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ। তিনি বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ২৯ অক্টোবর বীরভূমের রামপুরহাট থানার প্রিয়নাথ সাউ এর বিরুদ্ধে ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। তারপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি রামপুরহাট থানার পুলিশ।  মামলায় অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ সাউ এর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। এদিকে যুবতীর অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিচ্ছে।

অথচ রামপুরহাট থানার পুলিশ বা তদন্তকারী আধিকারিক তাকে খুঁজে পাচ্ছেনা। শাসক দলের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাকে গ্রেফতার করতে পারছে না রামপুরহাট থানার পুলিশ।