
আলুর বন্ড কিনে রাখেন তো তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং আলু রফতানিতে নিষেধাজ্ঞায় পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় গত বছরও আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। অথচ রাজ্যের সীমানায় আলুর লরি পাচার করে কয়েক কোটি টাকা তুলেছে পুলিশই। তাঁর অভিযোগ পূর্ব বর্মান এবং হুগলি বেল্টের আলর বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। কয়েকজন তৃণমূল নেতার নাম করে বাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন আলুর দাম কেন বাড়ছে, কোথায় খেলাটা চলছে তা জানেন তৃণমূলের নেতারাই। বৃহস্পতিবার নবান্নের বৈাকে মুখ্যমন্ত্রী রাজ্যের আলু-পেঁয়াজের দাম বৃদ্ধিতে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তার বক্তব্য ছিল আলু উৎপাদনে রাজ্য স্বনির্ভর।
তার পরেও কেন মানুষকে বাড়তি দাম দিয়ে আলু কিনে খেতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরের দিনই শুক্রবার সকালে সল্টলেকের বিডি মার্কেটে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা।
