
মেয়েকে নিয়ে টিউশন পড়িয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির গোশালা মোড়।
ঘটনার পরেই জাতীয় সড়ক অববোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। জানা গিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ির গোশালা মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাকায় মৃত্যু হয় তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। তিনি জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন। মেয়েকে টিউশন থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে পিছন থেকে একটি ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। ঘাতক লরিটি বাইকটিতে টেনে হিঁচড়ে বেশকিছুটা নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লুৎফরের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে তাঁর মেয়েও। তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।









