দিকে দিকে তৃণমূল নেতাদের ‘ডিম থেরাপি’ 

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব
দুর্নীতিতে অভিযুক্ত আরও এক তৃণমূল নেতাকে গণপ্রহার দেওয়া হয়েছে হুগলিতে। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত দেবাশিস চক্রবর্তীর উপর একের পর এক ডিম নিক্ষেপ করার পর চড়-থাপ্পড় কষাল জনতা।
পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই আক্রমণ চলে। তবে এ নিয়ে গ্রেফতারির কোনও খবর মেলেনি। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তৃণমূল বিধায়ক অসিতের কাছের লোক হিসাবে পরিচিত টুকুন কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি-সহ গুচ্ছ অভিযোগ করেছে বিজেপি এবং স্থানীয়দের একাংশ। সোমবার সকালে পঞ্চায়েত অফিস খোলার পরে সেখানে উপস্থিত হন একদল লোক। তাঁদের বেশির ভাগই বিজেপির কর্মী-সমর্থক। উপপ্রধানকে শারীরিক হেনস্থা করা হয় দীর্ঘ ক্ষণ ধরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার পরেও মারধর, ডিম ছোড়া চলে। সোমবার হাওড়ার বালিতেও ডিম ছোড়াছুড়ি হয়েছে। তৃণমূল নেতা সনাতন গোস্বামীর ভাই চন্দন গোস্বামীকে লক্ষ্য করে ডিম ছোড়েন কয়েক জন। তাঁদের বাড়ির সামনে জমি মাফিয়া লেখা পোস্টার সাঁটিয়ে দিয়ে যান কয়েক জন। অন্যদিকে, ৩৭ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমা চৌধুরি স্বামী পিয়াল চৌধুরিকে লক্ষ্য করে ডিম-জুতো ছুড়েছেন স্থানীয়রা।
তার বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি তোলার অভিযোগ এলাকাবাসীর। সাঁইথিয়া পুরসভা থেকে বেরোতেই দেবাশিস সাহা-কে ডিম ছোড়া হয়েছে।