
শুনানি কেন্দ্রে পান্ডুয়ার তৃণমূল নেতার দাদাগিরি ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার ভিডিও পোস্ট করে লিখেছেন পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সংযোগ ঘোষ কিভাবে শান্তিপূর্ণভাবে চলা এসআইআর শুনানিকে ব্যাহত করতে চাইছেন।
তৃণমূল নেতা সংযোগ ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিককে সরাসরি হুমকি দিচ্ছেন। এলাকার মানুষকে এসআইআর-র বিরুদ্ধে উত্তেজিত করে ক্ষেপিয়ে তুলতে চাইছেন। শুভেন্দু অধিকারীর দাবি এত কিছু পরেও তৃণমূলের আশাপূরণ হবে না।
তৃণমূলের হাঁটু কাঁপছে, কারণ ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা ভোটার বাদ যাবে এবং স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হলেই তৃণমূলের এবার আর সরকারে ফেরা হবে না।








