
ফুলবাগানে পেট্রোল পাম্পে আইএনটিটিইউসি নেত্রীর হুমকি, মারধর। আইএনটিটিইউসি নেত্রী পাম্পের ভিতরেই মালিক সুমনা দাস রায়কে মারধরের অভিযোগ উঠেছে আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্ত-র বিরুদ্ধে।
সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। ঘটনার পরেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন সুমনা দাস রায়। যদিও তৃণমূল নেত্রীর সাফাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালমন্দ করেছেন বলেই তিনি মেরেছেন। পাল্টা সুমনা দাস অভিযোগ করেছেন মঙ্গলবার দলবল নিয়ে এসে কবিতা গুপ্ত পাম্প কর্মীদের ওপর চড়াও হন। দাবি পুরনো কর্মীদের কাজে নিয়োগ করতে হবে। পুরনো কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাওয়ায় নতুন কর্মী নিয়োগ করেছিলেন সুমনা। কবিতা গুপ্ত পুরনো কর্মীদের নিয়োগের দাবি জানায়।
তা না মানায় তাঁকে চড় মারেন বলে অভিযোগ করেছেন সুমনা। মারধর করা হয় পাম্প কর্মীদেরও।








