গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda তৃণমূল নেতার উদ্যোগে মেলায় জাতীয় সঙ্গীত অবমাননা, তোপ শুভেন্দুর

    তৃণমূল নেতার উদ্যোগে মেলায় জাতীয় সঙ্গীত অবমাননা, তোপ শুভেন্দুর

    0
    187
    ছবি : সংগৃহীত

    মালদায় তৃণমূল নেতার উদ্যোগে আয়োজিত মেলায় ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননায় ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী। মালদার রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোকে ৪ তারিখ থেকে একটি মেলা শুরু।

    আমার মেলা নামে খ্যাত ওই মেলাতেই শুক্রবার রাতে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই জাতীয় সঙ্গীতকে ডিজের তালে বিকৃত করে গাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই প্রতিবাদ শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন এর বিরুদ্ধে জাতীয়তাবাদী মানুষজনকে প্রত্যেক থানায় অভিযোগ দায়ের করতে।

    তিনি আরও বলেছেন এফআইআর করতে বাধা দিলে ইমেল পাঠিয়ে অভিযোগ দায়ের করতে। পাশাপাশি কেউ মামলা করতে সবরকম সাহায্যে কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এজন্য তাঁকে ইমেল করতেও বলেছেন।