
অট্টালিকা থাকা সত্ত্বেও তৃণমূলের বুথ সভাপতির নামে পাকা বাড়ি ও প্রথম কিস্তির টাকা ঢোকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। এই ঘটনার পরই সরব হয়েছেন খোদ তৃণমূলের স্থানীয় নেতারা, খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও।
বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে,ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ি তৃণমুল নেতার। অথচ গ্রামের এমন অনেক আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, আবেদন করেও মেলেনি ।যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন,যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্বেও যদি বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিও কে জানানো হবে।
মুখ্যমন্ত্রীর একাধিক বার কড়া নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পায়। প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমীক্ষা নিয়ে।








