খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মুখ্যমন্ত্রীকে চিঠি তৃণমূল নেতার স্ত্রীর

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার মৃত্যুর চারদিনে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আমডাঙার পঞ্চায়েত উপপ্রধান স্ত্রী।

যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলেছে। কিন্তু তৃণমূল নেতার স্ত্রী আমডাঙার পঞ্চায়েত উপপ্রধান সুরাইয়া পারভিনের অভিযোগ পুলিশ টাকা নিয়ে মূল অভিযুক্তকে আড়াল করছে। খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। শনিবার সকালে মন্দারমণির হোটেলের ঘর থেকে আমডাঙার তৃণমূল নেতার দেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার হন তাঁর বান্ধবী এবং বন্ধু। এখনও তাঁরা পুলিশ হেফাজতেই রয়েছেন। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা বলা হয়েছে।