
সঙ্কটকালীন সময়েও কলকাতা থেকে শহরতলীর বিভিন্ন ডিলারদেরকে গান পয়েন্টে রেখে সিলিন্ডার লুঠ করছে তৃণমূল কংগ্রেস। সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ সব জানে এবং বোঝে তৃণমূল কি করছে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ রয়েছে গান পেয়ন্টে বিভিন্ন ডিলারদের থেকে সিলিন্ডার তুলে নিয়ে ম্যান-মেড সঙ্কট তৈরি করা।
কোন পরিস্থিতিতে রান্নার গ্যাস থেকে বাণিজ্যিক সিলিন্ডার কম পাওয়া যাচ্ছে তা দেশবাসী তথা রাজ্যবাসী বোঝে। আর এর মধ্যেও তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে।





