গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata দিলীপের মন্তব্য, রাস্তায় তৃণমূল 

    দিলীপের মন্তব্য, রাস্তায় তৃণমূল 

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লন্ডনে কেলগ কলেজ-কাণ্ড ও খড়গপুরে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে ওয়েলিংটন হিন্দ সিনেমা থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। শুক্রবার ওয়েলিংটন থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজার নেতৃত্বে ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
    তাঁদের দাবি, বিদেশের মাটিতে দেশের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে সেখানে হেনস্থা-অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। তাঁকে অপমানের চেষ্টা হয়েছে।
    যা আদতে দেশের অপমান ও সর্বোপরি পশ্চিমবঙ্গের অপমান। এরই প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে মহিলা তৃণমূল।