তৃণমূল মানে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তোপ মিঠুনের

0
539
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূল মানে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ধূপগুড়ির সভা থেকে কার্যত ফিল্মি কায়দায় আক্রমণ করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর অভিযোগ ভয় আর আতঙ্ক ছড়ানো ছাড়া তৃণমূলের আর কোনও কর্মসূচি নেই। দুর্নীতিই তাদের রাজনীতির একমাত্র কেন্দ্রবিন্দু।

সেই কারণেই রাজ্যে শিল্প বিনিয়োগ থমকে গিয়েছে, কর্মসংস্থানের সুযোগ নেই। মিঠুন চক্রবর্তীর দাবি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব ক্ষেত্রেই রাজ্যে পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন যখন সমস্ত মনোযোগ দুর্নীতিতে তখন উন্নয়ন স্বাভাবিকভাবে থমকে যায়। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পশ্চিমবাংলাদেশ বানানোর পথে হাঁটছেন।

দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, লগ্নজিতা চক্রবর্তীকে গান করতে বাধা, অমিত শাহকে বাংলায় ঢুকতে না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভিন্ন প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেছেন পরিস্থিতি দেখে তাঁর মনে হয় তিনি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন।