হাতা-খুস্তি হাতে কালো শাড়িতে প্রতিবাদ তৃণমূলের

0
75
ছবি সৌজন্যে : নিজস্ব

এক লাফে রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে মিছিল করল তৃণমূল। শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মত জেলায় জেলায় মহিলা তৃণমূল কর্মীরা কালো শাড়ি পরে হাতা-খুন্তি, বাসনপত্র হাতে মিছিল করেছেন। কোথাও কোথাও উনুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ধর্মতলরা ধর্নামঞ্চে প্রতিবাদের ছবি। সেখানেও কালো শাড়ি পরে গ্যাস সিলিন্ডারের কাটআউট এবং বাসপত্র নিয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের সাংসদ, বিধায়করা। তখন মঞ্চে সাদা শাড়িতে মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ৬০ টাকা বাড়ানো হয়েছে গ্যাসের দাম। গ্যাস নিতে গেলে ২১ দিন আগে বুক করতে হবে। তাহলে এখনও যাঁদের গ্যাস লাগবে, তাঁরা কী করবে।